ট্রাক্টারের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃত ওই ব্যক্তির নাম রামেশ্বর দাস। পেশায় ভ্যান চালক। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কে ছটপড়ুয়ার মিশন মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাস্তার ধারে ভ্যানের ওপর বসে থাকা অবস্থায় এক যাত্রীবাহি অটোকে বাচাতে গিয়ে এক ট্রাক্টার হঠাৎ ওই ব্যক্তিকে সজোরে ধাক্কা মারে। গুরুতর অবস্থায় রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করে। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। পলাতক ট্রাক্টার চালক মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
মৃত রামেশ্বর দাসের ছেলে রামকুমার দাস দাস জানান, বাবা নিজের ভ্যানের উপরে বসে ছিলেন সেই সময় তার পাশে একটি যাত্রী বাহি অটোকে বাচাতে গিয়ে একটি ট্রাক্টার ধাক্কা মারে। গুরুত্বর আহত অবস্থায় রায়গঞ্জ সুপার স্পেশালিষ্ট হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে জানায়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/i31sH-E8RI8